মধ্যপ্রাচ্যে অস্থায়ী অস্ত্রবিরতি, স্বাগত জানাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৬:০৩ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অস্থায়ী অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করছে সংঘর্ষে যুক্ত সকল পক্ষ অস্ত্রবিরতি মেনে চলবে এবং স্থায়ী ও টেকসই সমাধানের জন্য এই সুযোগটি ব্যবহার করবে, যাতে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।
সরকার কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত সকল পক্ষের প্রশংসা করেছে, যারা অস্ত্রবিরতির সূচনা ও কার্যকারিতায় ভূমিকা রেখেছেন।
বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সকল বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা যায় এবং করা উচিত।
এসএন