© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

শেয়ার করুন:
হাতিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম। এর আগে বিকেলে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ দল বাংলা বাজার ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে মজুত করে রাখা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

পরবর্তীতে খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ছাড়া তেল মজুত ও বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত তেলগুলো লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/টিএ

মন্তব্য করুন