শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষের জেরঢামেক হাসপাতালের জরুরি সেবা ২ ঘণ্টা পর ফের চালু
ছবি: সংগৃহীত
০৮:৪৫ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি সেবা প্রায় ২ বন্ধ থাকার পর সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে চালু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তারা।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টমেটাম দেন ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার বিকেলে এক ঢাবি শিক্ষার্থী অসুস্থ হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। তবে প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধ হাসপাতালের সরবরাহে না থাকায় বাইরে থেকে কিনে আনতে বলা হয়। পরে ওই শিক্ষার্থী কয়েকজন সহপাঠীকে নিয়ে হাসপাতালে ফিরে মেডিসিন পাওয়া যাচ্ছে না এমন ইস্যুতে চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বন্ধ হয়ে যায় জরুরি সেবা কার্যক্রম।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে জরুরি গেটে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহীনি। পরে পরিস্থিতি শান্ত করতে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে ঢাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরত পাঠান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টোর।
পরে বৈঠকে বসে ঢাবি ও ডিএমসি কর্তৃপক্ষ। বৈঠক শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, ৬ সদস্যের কমিটি শনিবারের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবে।
সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার কথাও জানিয়েছে ঢাবি ও ডিএমসি কর্তৃপক্ষ।
টিজে/এসএন