© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে অনুপ্রবেশের সময় হামলায় বাংলাদেশি যুবক আহত

শেয়ার করুন:
ভারতে অনুপ্রবেশের সময় হামলায় বাংলাদেশি যুবক আহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদের পক্ষ থেকে বুধবার (৮ এপ্রিল) বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়।

আহত মো. আনোয়ার হোসেন (৪৫) হালুয়াঘাটের উত্তর নলকুড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ৭ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মো. আনোয়ার হোসেন চোরাচালানির মালামাল সংগ্রহে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন। তিনি প্রায় ৩০০ থেকে ৩৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কাঁটা তারের নিকটবর্তী এলাকায় গেলে অজ্ঞাতনামা ভারতীয়দের হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে এলে স্বজনরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি আরও জানায়, গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, আহত আনোয়ার হোসেন আগেও অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে সীমান্ত এলাকায় অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে।

এমআই/এসএন  

মন্তব্য করুন