© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাজেটের ব্যাপকতা বুঝতে ব্যর্থ বিএনপি -ওবায়দুল কাদের

শেয়ার করুন:
বাজেটের ব্যাপকতা বুঝতে ব্যর্থ বিএনপি -ওবায়দুল কাদের
own-reporter
০৩:০১ পিএম | ১২ জুন, ২০২০

এবারের ২০২০-২১ অর্থবছরের বাজেটকে জনবান্ধব ও পরিকল্পিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, বিএনপি বাস্তবসম্মত এই বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনার দিক অনুধাবন করতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে বাজেটের ওপর আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোনো ধরনের বিচার-বিশ্লেষণ না করেই বিএনপি বিরোধীতা শুরু করেছে। আগে থেকে তৈরি করা মনগড়া ও পুরনো গতানুগতি অভিযোগের মতই তারা বাজেট নিয়ে সমালোচনা শুরু করেছে।

তিনি বলেন, বিএনপির নেতারা গত ১১টি বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছে। তারা বারবার বলেছে এসব বাজেট বাস্তবায়ন হবে না। কিন্তু বিএনপির কোনো কথাই সত্য হয়নি। এই সরকারের সব বাজেট সফল ভাবে বাস্তবায়িত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সর্বোচ্চ মাত্র ৫০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ শুধুমাত্র স্বাস্থ্যখাতেই ৪১ হাজার ২৭ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের অর্থায়নের এক-তৃতীয়াংশই ঋণ ও অনুদান নির্ভর।

আর এ জন্য গতকালই বাজেট প্রত্যাখান করেছে বিএনপি। দলটি দাবি করেছে, এবারের বাজেট অবাস্তব ও কল্পনাপ্রসূত।

 

টাইম/এসএন

মন্তব্য করুন