© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

শেয়ার করুন:
চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৬ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
দেশের চক্ষু সেবা খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত-এর সঙ্গে বৈঠক করেছেন অপটোমেট্রিস্টদের একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের জন্য উন্নত চক্ষু সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সকল স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে। বৈঠকে একটি যুগোপযোগী 'অপটোমেট্রি কাউন্সিল' গঠন এবং স্বাস্থ্য খাতে এই পেশাজীবীদের সরকারি স্বীকৃতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রতিমন্ত্রীর দপ্তরে অপটোমেট্রিস্টদের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এই আলোচনা হয়। 

৫ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন— ড. গাজী রিয়াজ রহমান, শাহাদাত হোসেন দেলোয়ার, এস এম আব্দুল্লাহ আল মামুন, আরমান বিন আজিজ এবং এস এম মঈনুল ইসলাম। তারা মূলত ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি (আইসিও) এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)-এর গ্রাজুয়েট অপটোমেট্রিস্টদের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন।



বৈঠকে অপটোমেট্রিস্টদের নিয়ন্ত্রণ ও মানোন্নয়নের জন্য একটি স্বতন্ত্র ও আধুনিক কাউন্সিল গঠন করা। স্বাস্থ্য সেবায় অপটোমেট্রিস্টদের সরকারিভাবে নিয়োগ ও স্বীকৃতি প্রদান। প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য সেবার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া।

সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি শক্তিশালী নীতিমালা প্রণয়নে বিষয়ে আলোকপাত করা হয়।

আলোচনা শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত বলেন, দেশের সাধারণ মানুষের জন্য উন্নত চক্ষু সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সকল স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি প্রতিনিধি দলের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

চক্ষু সেবার উন্নয়নে প্রতিমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সদিচ্ছাকে প্রতিনিধি দল সাধুবাদ জানান। তারা মনে করেন, সঠিক নীতিমালা বাস্তবায়নে মন্ত্রণালয়ের এই আন্তরিকতা দেশের চক্ষু চিকিৎসা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

এসএন 

মন্তব্য করুন