রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ছবি: সংগৃহীত
১২:১৭ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
রাজধানীতে গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত কী পরিমাণ বৃষ্টি হয়েছে, তার হিসাব এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানী শুধু নয়, দেশের প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে।
আর আজ সকাল থেকেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হচ্ছে। এ অঞ্চলে বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময়। এসব অঞ্চলে শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।’
গত ১২ ঘণ্টায় চুয়ডাঙ্গায় ৪৬ মিলিমিটার, যশোরে ২৭, নিলফামারীর ডিমলায় ৩১, গোপালগঞ্জে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘রাজধানীর কাছাকাছি মেঘের একটি সেল আছে। দুপুর ১২টার পর আবারও আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। আংশিক মেঘলা থাকতে পারে রাজধানীর বিভিন্ন এলাকায়।’
টিজে/এসএন