© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৫ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ ইমরান (১৪) ও রাকিব হোসেন (২২) নামের দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫ জন।

স্থানীয়রা জানান, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ঝুট নামানোকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে এই দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। আজ দুপুরে এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিংয়ে এ ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় উভয় পক্ষের অনুসারীরা গুলি ছোড়েন ও ককটেল বিস্ফোরণ ঘটান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘বেষ্ট ইস্টাল কম্পোজিট’ নামে একটি পোশাক কারখানায় ৫ আগস্টের পর যুবদলের অভি-মনির গার্মেন্টস থেকে ঝুট নামায়। আজ খোকাসহ তার লোকজন নিয়ে গার্মেন্টস থেকে ঝুট নিতে আসলে অভি তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও একপযার্য়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

সংঘর্ষের মাঝে পড়ে দুই পথচারী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুজন পথচারী হলেন মাদ্রাসাছাত্র মোহাম্মদ ইমরান (১৪) ও রাকিবুল ইসলাম (২২)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এসএস/টিকে

মন্তব্য করুন