© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোহাম্মদপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৩

শেয়ার করুন:
মোহাম্মদপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২১ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাতটি সামুরাই ও একটি দেশীয় অস্ত্রসহ বেশকিছু মাদক উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ ব্লকরেড দেয় র‌্যাব। এসময় পুরো ক্যাম্পে কয়েকটি ইউনিটে ভাগ হয়ে ক্যাম্পের গোপন কিছু কক্ষে অভিযান চালায়। অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হাতেনাতে আটক করা হয় তিনজনকে।

অভিযান শেষে র‌্যাব জানায়, ক্যাম্পটিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েকটি গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি চালিয়ে থাকে। মাদক কারবারিতে যুক্ত কয়েকজন মূলহোতাকে পূর্বে অভিযানে গ্রেফতার করা হলেও তারা জামিনে বের হয়ে আবারও মাদক কারবারি শুরু করে।

মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

আইকে/টিকে

মন্তব্য করুন