রাশমিকার মতো ফিট ফিগার চান? ডায়েটে রাখুন এই খাবারগুলো
ছবি: সংগৃহীত
১১:২০ এএম | ১০ এপ্রিল, ২০২৬
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার রূপের জাদু থেকে মুখ ফেরানো কঠিন। সেই সঙ্গে তার ফিগারও অনেক সন্দুর। অভিনয়ের পাশাপাশি নিখুঁত ত্বক আর মেদহীন চেহারায় মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রী মূলত একজন নিরামিষভোজী। তবে তিনি নির্দিষ্টভাবে 'এগেটেরিয়ান' ডায়েট বা খাদ্যাভ্যাস অনুসরণ করে থাকেন। অর্থাৎ তিনি আমিষ খাবার এড়িয়ে চললেও পুষ্টির জন্য ডিম খেয়ে থাকেন। হাজার ব্যস্ততার মাঝেও নিজেকে সুস্থ ও ফিট রাখেন তিনি। তবে অভিনেত্রী একেবারেই ক্র্যাশ বা কঠোর ডায়েট করেন না। বরং সুষম আহার তার ফিগার ভালো রাখার বড় কৌশল।
প্রতিদিনের ডায়েটে নির্দিষ্ট কয়েকটি খাবার ফলো করেন রাশমিকা মান্দানা।
বর্তমানে তার খাদ্যাভ্যাসে ডিমের পরিমাণ বেশি থাকে। যেমন ওয়ার্কআউটের পর ডিম খান। ডিম পুষ্টির ভাণ্ডার। এ খাবার খেলে সহজেই শরীরে প্রোটিনের ঘাটতি মিটে যায়। এর পাশাপাশি শরীরে ভিটামিন ডি, সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি মেলে। ত্বক, চুল ও মাংসপেশির যত্ন নেয় ডিম। ওজন নিয়ন্ত্রণে রাখতেও এই সুপারফুডের জবাব নেই।
রাশমিকা মান্দানা প্রতিদিনের খাদ্যতালিকায় হেলদি ডায়েট মেনে চললেও মিষ্টির প্রতি রয়েছে তার দুর্বলতা। হাজার চেষ্টা করেও মিষ্টি খাওয়া ছাড়তে পারেন না অভিনেত্রী। এ ছাড়া তিনি জানিয়েছেন, টমেটো, আলু, শসা ও ক্যাপসিকামের মতো কিছু সবজিতে অ্যালার্জি আছে। তাই এগুলো তিনি এড়িয়ে চলেন। কিন্তু মিষ্টি আলু খেতে ভীষণ ভালোবাসেন রাশমিকা।
চলুন জেনে নেওয়া যাক, দিনটি অভিনেত্রী কীভাবে শেষ করেন—
সকালের খাবার
রাশমিকা মান্দানার দিন শুরু হয় পানি খেয়ে। সকালে ঘুম থেকে উঠে তিনি প্রায় এক লিটার পানি পান করেন। তারপর চুমুক দেন অ্যাপেল সিডার ভিনিগারে। এই অভ্যাস দীর্ঘদিন ধরে বজায় রাখা সহজ নয়। কিন্তু স্বাস্থ্যের জন্য তাকে প্রতিদিন এটা করতেই হয়।
দুপুরের খাবার
রাশমিকা একটা সময়ে অ্যাভোকাডো টোস্ট খেতে ভালোবাসতেন। কিন্তু এখন সেটি তিনি কমিয়ে দিয়েছেন। ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী, ডায়েট ফলো করেন অভিনেত্রী। তবে দুপুরে একেবারে দক্ষিণী খাবার খান রাশমিকা। প্রতিদিন ভাত খাওয়ার বদলে বিভিন্ন সবজি দিয়ে তৈরি তরকারি খান তিনি। যাতে একঘেয়েমি তৈরি না হয়। আবার শরীরে সব পুষ্টি পৌঁছায়। সেদিকে খেয়াল রেখে তৈরি অভিনেত্রীর ডায়েট প্ল্যান।
রাতের খাবার
রাতে যত হালকা হয়, ততই ভালো। এ বিষয়টি মাথায় রেখেই রাশমিকা ডিনার সারেন। তার রাতের ডায়েট হালকা এবং সহজপাচ্য খাবারই থাকে বেশি। তবে মাঝে মধ্যে বন্ধুরা সঙ্গে থাকলে ভারি খাবার খান।
টিজে/এসএন