© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি

শেয়ার করুন:
সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৪ এএম | ১০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণার পর দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হবে, যা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।

দলটির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রির পাশাপাশি একই দিন থেকেই ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।

এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তফশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল, যার নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

সংরক্ষিত নারী আসনের বণ্টন সম্পর্কে ইসি জানায়, বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য নির্ধারণ করা হয়েছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ৫০টি।

এসকে/এসএন

মন্তব্য করুন