© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমদিনে সংরক্ষিত নারী আসনে ৫২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

শেয়ার করুন:
প্রথমদিনে সংরক্ষিত নারী আসনে ৫২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসি থেকে বিএনপির ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ইসির একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ বলেন, ‘প্রথম দিনে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এটা ভালো। দলীয় প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে।’
যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন:

মোছা. মনিরা বানু, মোছাম্মাৎ শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবণী, মোসা. নীলুফা ইয়াছমিন খান, মোছা. সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, মোসা. শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, মোছা. জিনাত আরা, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস, তাহমিনা খান ও রুবিনা আক্তার রুবা।

এ ছাড়া শামিমা রহিম, মুনমুন তালুকদার, অ্যাডভোকেট তহমিনা আক্তার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াছমিন, মোছা. আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরীন মাহবুব, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন ও লাইলী মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

জেসমিনা খানম, মোছা. ফরিদা ইয়াসমিন (ডেরা), মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবিবা আক্তার পাপিয়া, আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, মোসাম্মৎ শাহীনূর বেগম (সাগর), মাহমুদা আক্তার, ড. নাছিমা ইসলাম চৌধুরী দৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, নিলুফার চৌধুরী মনি ও মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা) মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এসব মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। ভোটগ্রহণ ১২ মে।

বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এ নির্বাচনে বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট একটি আসন পাবে।

কেএন/এসএন

মন্তব্য করুন