© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যাহ্নভোজে সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: হুইপ

শেয়ার করুন:
মধ্যাহ্নভোজে সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: হুইপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩০ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালীন বৈঠকের বিরতিতে দুপুর ১১টা ৫৩ মিনিটে সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের দাওয়াত দেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। এসময় সংসদ সদস্যরা আপ্যায়নের মেন্যু জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বললে অধিবেশনে হাসির রোল পড়ে।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম চলছিল। মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়ার আগে চিফ হুইপ সকল সংসদ সদস্যকে একসঙ্গে নামাজ আদায় ও আপ্যায়নে অংশ নেওয়ার এই আমন্ত্রণ জানান।

সংসদ সদস্যদের উদ্দেশ্য করে চিফ হুইপ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ।’ এসময় তিনি স্পিকারকেও বিশেষভাবে এই মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

দাওয়াতের এক পর্যায়ে আপ্যায়নের তালিকায় কী থাকছে, এমন প্রশ্নের জবাবে রসিকতা করে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’

তার এই সরস মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

টিজে/এসএন 

মন্তব্য করুন