© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাসিমের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ

শেয়ার করুন:
নাসিমের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ
own-reporter
০৬:৫২ পিএম | ১৩ জুন, ২০২০

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।

শনিবার এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

নিজ বাসভবন থেকে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, মোহাম্মদ নাসিম একজন প্রবীণ রাজনৈতিক নেতা, যিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শনিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন নাসিম (৭২)।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন