© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগার

শেয়ার করুন:
শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগার

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৯:০৬ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযুক্তের নাম মেহেদী হাসান(২০)। তিনি উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান নির্যাতনের শিকার ওই শিশুটির দূরসম্পর্কের মামাতো ভাই। বৃহস্পতিবার দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা ৮ বছর বয়সী শিশুটি। পরে দুপুরে গোসল করে ঘরে ফিরছিল সে। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘরে ফিরে ধর্ষণের বিষয়ে শিশুটি তার খালাকে জানালে দ্রুত তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 
এদিকে, ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক বলেন, শুক্রবার দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে।শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।

টিকে/

মন্তব্য করুন