কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াস কারাগারে
ছবি: সংগৃহীত
০৯:৫৮ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হলেও শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে।
এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ৯টি এবং সদর দক্ষিণ থানায় ২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হলেও শুক্রবার দুপুরে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ বলেন, আদালতে হাজির করার পর ১ নম্বর আমলী আদালতের বিচারক মমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমআর/টিকে