চট্টগ্রামে ৩০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
ছবি: সংগৃহীত
১১:২১ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের হাটহাজারীর একটি আবাসিক ভবনে মজুত করা প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর ।
এসময় ভোজ্যতেল মজুতের দায়ে আলম এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুত, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা এবং পুরাতন স্টক শেষ হওয়ার আগেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুতসহ মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে প্রতিষ্ঠানটি জরিমানা করা হয়েছে।
এসময় অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকটরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
ইউটি/টিএ