চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার
ছবি: সংগৃহীত
০১:৩৫ এএম | ১১ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে আনুমানিক ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। এই সময় ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত শনিবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
আইকে/টিকে