নাসীরুদ্দীনের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করে তরুণদের প্রতিবাদ
ছবি: সংগৃহীত
০২:৩৬ এএম | ১১ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নানা কর্মকাণ্ডে ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে- এমন দাবি করে তার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করেছেন একদল বিক্ষুব্ধ তরুণ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মকাণ্ড দেখে তারা মারাত্মক ক্ষতি সম্মুখীন হচ্ছেন বলেও জানান বিক্ষুব্ধরা।
কয়েকদিন আগে ওমরাহ করতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পাঞ্চিং মেশিনে ঘুসি দেওয়ার সময় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের নাম নেন।
যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এই জুতা নিক্ষেপ কর্মসূচি বলে দাবি বিক্ষুব্ধদের।
আইকে/টিকে