© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলশানে বাড়ি দখলের সেই ভুয়া মালিক আজিজ খান গ্রেপ্তার

শেয়ার করুন:
গুলশানে বাড়ি দখলের সেই ভুয়া মালিক আজিজ খান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ এএম | ১১ এপ্রিল, ২০২৬
নিজের নাম-পরিচয় গোপন রেখে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে অন্যের বাড়ি-সম্পত্তি দখল চক্রের হোতা হানিফ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে গুলশান থানা পুলিশ রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এই হানিফ হাওলাদার জাতীয় পরিচয়পত্র গোপন করে নিজেকে আব্দুল আজিজ খান পরিচয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র বানিয়ে পুলিশের সহায়তায় রাজধানীর গুলশানে ১৯ কাঠা আয়তনের একটি বাড়ি দখল করেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।

গুলশানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ১৯ মার্চ ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় গুলশান ১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৯ কাঠা ১৩ ছটাক আয়তনের ১৫ নম্বর বাড়িটি দখলে নেয় হানিফ হাওলাদার ওরফে ভুয়া আজিজ খান। তখন পুলিশের এক কর্মকর্তার মদদে এই দখলের ঘটনা ঘটে। তবে দৈনিক দেশের একটি গণমাধ্যম ও দেশের একটি গণমাধ্যম অনলাইনে পুলিশের মদদে বাড়ি দখল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের তৎকালীন সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দখলের ৫ দিনের মাথায় ওই বাড়িটি ছেড়ে চলে যায় ভুয়া আজিজ খানের গ্রুপ। পরে প্রকৃত মালিক পক্ষ বাড়িটিতে অবস্থান করেন।

শুক্রবার রাতে গুলশান থানার ওসি দাউদ হোসেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার হানিফ হাওলাদার ওরফে ভুয়া আবদুল আজিজ খান একজন প্রতারক। তার বিরুদ্ধে গুলশানে বাড়ি দখল, হুমকি ও চাঁদাবাজির মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, এর আগে একই মামলাও চক্রের আরেক সদস্য মো. ইউসুফকে গ্রেপ্তারর করা হয়। পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নথি ঘেঁটে দেখা যায়, ২০১৩ সালের শেষের দিকে আব্দুল আজিজ খান নামের এক ব্যক্তির কাছ থেকে পুরাতন ভবনসহ গুলশানের ওই বাড়িটি কেনে মেসার্স মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাবাসসুম আরেফিন রহমান; তার ডাক নাম মুন। ভবনটিতে ব্যবসায়ীক কাজের পাশাপাশি তার বোনসহ অন্য স্বজনরা বসবাস করে আসছিলেন।

তবে গ্রেপ্তার হানিফ হাওলাদার নিজেকে ওই বাড়ির মালিক সাজিয়ে ভুয়া পরিচয়পত্র তৈরি করেন। এরপর চক্রের অন্য সদস্যদের সহায়তায় জালিয়াতি করে জাল কাগজ তৈরি করেন। এই চক্রটি দীর্ঘদিন ধরে গুলশানের বাড়িটি দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে তাদের বিরুদ্ধে আগেও মামলা হয়। পুলিশের তদন্তেই বেরিয়ে আসে হানিফ হাওলাদার মূলত ভুয়া আজিজ খান।

ইউটি/টিএ

মন্তব্য করুন