© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে দেশে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

শেয়ার করুন:
৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে দেশে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ এএম | ১১ এপ্রিল, ২০২৬
আমদানি হওয়ায় সোনার দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ ৯ এপ্রিল সকালে ২২ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ শনিবার (১১ এপ্রিল) কিনতে হবে সোনা।

বাজুসের সবশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা খরচ করতে হবে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ দুই হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়।

সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৪ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম।

যেখানে দাম ৩১ বার বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৩ বার।

এসকে/টিএ

মন্তব্য করুন