ঢাকায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৬
ছবি: সংগৃহীত
০৮:৫২ এএম | ১১ এপ্রিল, ২০২৬
ঢাকার হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- আবুল ফরহাদ (২২), রাসেল (১৯), শুকুর আলী (১৮), মনির হোসেন (৩২), মাসুদ রানা (৪০), সবুজ মিয়া (৩০), মো. আকাশ (২৬), মো. ইমরান (২৪), সজিব হাওলাদার (২৭), মো. রাজু (২৬), রাব্বি (২০), মো. মাহমুদ (২০), মো. নিঝুম মিয়া (২৫), জুবায়ের আহমেদ (১৮), মো. হৃদয় (২৩), রাকিব (২৫), মো. আজগর ওরফে আরমান (২৯), মো. রিফা ওরফে রিফাত (১৯), মো. কবির (৪৫), রিপা আক্তার (২২), মোসা. পারুল বেগম (৪২), মোসা. জেসমিন বেগম (৩৮), সৈয়দ জাকির হোসেন (৩৩), মো. রুবেল (২০), মো. নিরব হোসেন ওরফে অভি (৩৩) এবং মো. নাঈম (১৯)।
এন এম নাসিরুদ্দিন বলেন, দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা ও ১৮ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরআই/টিএ