© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ পরিবারের আহ্বানে অনশন প্রত্যাহার করলেন শিক্ষার্থীরা

শেয়ার করুন:
শহীদ পরিবারের আহ্বানে অনশন প্রত্যাহার করলেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
জুলাই আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের অনুরোধে ৭২ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেছেন জুলাই বিপ্লব ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনকারী শিক্ষার্থীরা। 

শনিবার (১০ এপ্রিল) দুপুর তিনটার দিকে শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের বাবাসহ জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের কাছে যান। তারা গণভোট বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন এবং ডাবের পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। 

অনশন ভাঙার পর শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এই অনশনে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

এমআর/টিকে  

মন্তব্য করুন