© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১, আক্রান্ত ৮০

শেয়ার করুন:
সারা দেশে ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১, আক্রান্ত ৮০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩০ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮০ জন। এসময় এ রোগে মারা গেছে ১ জন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৮০ জন। এ সময় মারা গেছে একজন। এছাড়া সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও একজন। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮৮।

অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২ হাজার ৪৮৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬৩। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ২২ জন।

এমআর/টিকে  

মন্তব্য করুন