প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ডা. কামরুল ইসলাম
ছবি: সংগৃহীত
০৭:৪৪ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
মব তৈরির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মানবিক চিকিৎসক ডা. কামরুল ইলসাম। তিনি বলেন, ‘গতকাল রাজনৈতিক পরিচয় দিয়ে মঈন উদ্দিন নামের এক ব্যক্তির চাঁদাবাজি ও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে দ্রুত রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করায় সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চিকিৎসক কামরুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে মঈন উদ্দিন নিজেকে যুবদলের কর্মী পরিচয় দিয়ে ও কমিশনার প্রার্থী জানিয়ে হাসপাতালের বিভিন্ন সাপ্লাই কাজের জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করে আসছিলেন। পরে সরবরাহের কাজের জন্য তিনি অত্যধিক চওড়া দামে চার্জ দিয়ে রোগী সরবরাহ করা শুরু করেন। হাসপাতালের স্বচ্ছতা বজায় রাখতে এই অনিয়ম বন্ধ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন।’
তিনি আরো বলেন, ‘এরই মাঝে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালে এসে মব তৈরি এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন মঈন উদ্দিন। এর আগে গত ২৯ মার্চেও তিনি হাসপাতালে এসে কর্মচারীকে হুমকি প্রদান ও উত্তেজনাকর পরিবেশ তৈরি করেন। এর পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ আমি শেরেবাংলানগর থানায় একটি জিডি করি।’
এমআর/টিকে