© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় গরম বাড়তে পারে

শেয়ার করুন:
ঢাকায় গরম বাড়তে পারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ এএম | ১২ এপ্রিল, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

কেএন/এসএন


মন্তব্য করুন