© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী আর নেই

শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধা নওশের আলী আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৮ এএম | ১২ এপ্রিল, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা নওশের আলী মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্টার্ন টাওয়ার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ যোহর তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন