© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

শেয়ার করুন:
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। সম্প্রতি পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কর্তৃক একটি অনুষ্ঠানে তাকে ধাক্কামারার ভিডিও ভাইরাল হয়।

এ বিষয়ে মাসুদ অরুন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে জানান, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যা অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণকে ধাক্কা মারার একটি ভিডিও ভাইরাল হলে তুমুল সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও হেরে গিয়েছেন জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে। তাজউদ্দিন খান ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

টিকে/

মন্তব্য করুন