© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পয়লা বৈশাখে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শেয়ার করুন:
পয়লা বৈশাখে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৯ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক দিনের জন্য সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত রয়েছে স্বাভাবিক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় এ কার্যক্রম শুরু হবে।

স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট চালু আছে এবং যাত্রী পারাপারে কোনো বাধা নেই।

কেএন/টিকে

মন্তব্য করুন