© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা-সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে: দীপেন দেওয়ান

শেয়ার করুন:
ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা-সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে: দীপেন দেওয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সম্প্রদায়ের উৎসবের মূল বার্তা হলো শান্তি ও সম্প্রীতি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চান সব শ্রেণি, পেশা ও সম্প্রদায়ের মানুষ সমান গুরুত্ব দিয়ে নিজ নিজ সামাজিক আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পরিচালনা করবেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের মানুষের স্বকীয়তা রক্ষা ও উন্নয়নে নিরলস কাজ করছে।’ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলায় রাজবন বিহার প্রাঙ্গণে আয়োজিত মহতী পূণ্যঅনুষ্ঠান -২০২৬-এ প্রধান পূণ্যার্থীর বক্তব্যে এ কথা বলেন তিনি।

দীপেন দেওয়ান বলেন, ‘পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসবগুলো যার যার সম্প্রদায়ের নিজস্ব স্বকীয় রীতি ও নামে পালিত হচ্ছে।

অনুষ্ঠানে শ্রদ্ধেয় ধর্মপ্রাণ মহাস্থবির, চতুর্থ মহাসংঘরাজ, প্রিয়দর্শী মহাস্থবির উপসংঘরাজসহ অন্যান্য ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত সব ভান্তে, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং সম্মানিত সাংবাদিকবৃন্দকে  আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান । অনুষ্ঠান শেষে মন্ত্রী  বিশ্বশান্তি ও জগতের সকল প্রাণীর সুখ কামনা করে প্রার্থনা করেন।

এসএস/টিএ

মন্তব্য করুন