সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে: নূরুল ইসলাম বুলবুল
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সকলকে অব্যাহতভাবে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান এই সংসদ সদস্য।
নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় পদদলিত করার যে দুঃসাহস বিএনপি দেখিয়েছে, এটা আসলে বিএনপি উপলব্ধি করছে না যে তারা কীভাবে নিজেদের কোমর পর্যন্ত এখন গর্তের মধ্যে ঢুকিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের ১৮০ দিনের যে সময়সীমা আছে, বিএনপির যদি শুভ বুদ্ধির উদয় না হয়; তাহলে ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় পদদলিত করার যে দুঃসাহস বিএনপি দেখিয়েছে, সেই দুঃসাহসের সমুচিত জবাব দিতে আমাদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।