© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবে নিখোঁজ ২৫০ জন

শেয়ার করুন:
বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবে নিখোঁজ ২৫০ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৪ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল।

পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে সেটি সমুদ্রে ডুবে যায়।



ইউটি/টিএ 

মন্তব্য করুন