© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘করোনা নিয়ন্ত্রণে’ ঘোষণার দিন ব্রাজিলে রেকর্ড আক্রান্ত

শেয়ার করুন:
‘করোনা নিয়ন্ত্রণে’ ঘোষণার দিন ব্রাজিলে রেকর্ড আক্রান্ত
international-desk
০৯:৪৬ এএম | ১৭ জুন, ২০২০

ব্রাজিল সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যেদিন বললেন করোনা পরিস্থিতি তারা সামাল দিয়েছেন, সেদিনই দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে গেল ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯১৮ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ১ হাজার ২৮২ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী বুধবার সকাল আটটা পর্যন্ত ব্রাজিলে মোট আক্রান্ত ৯ লাখ ২৮ হাজার ৮৩৪ জন। আর মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ৪৫ হাজার ৪৫৬ জন।

এর আগে ২৪ ঘণ্টার হিসাবে ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় ১০ জুন। সেদিন ৩৩ হাজার ১০০ জন নতুন এই রোগটিতে পজিটিভ শনাক্ত হন। ব্রাজিলে এমন অবস্থার জন্য দেশটির গণমাধ্যম সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করছে।

জানা গেছে, মঙ্গলবার করোনা আপডেট দেয়ার আগে দেশটির প্রেসিডেন্ট অফিসের প্রধান ওয়াল্টার ব্রাগা নেটটো বলেন, ‘সংকট চলছে। সাহসী পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা। কিন্তু পরিস্থিতি আমরা সামাল দিয়েছি। সংক্রমণ অনেক কমে যাচ্ছে!’

 

টাইমস/জিএস

মন্তব্য করুন