© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ দিনের সফরে ভোলায় যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেয়ার করুন:
৩ দিনের সফরে ভোলায় যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
তিন দিনের সরকারি সফরে ভোলায় আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেলে ভোলায় আসার কথা রয়েছে তাঁর।

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রথম সফর হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সফর ঘিরে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 

সরকারি সফরসূচি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকেল ৩টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে উপস্থিত হবেন। একই দিন বিকেল ৫টায় তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। 

পরদিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। ওই দিন বেলা ১১টার দিকে পুনরায় সড়ক পথে ঢাকায় ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 


ইউটি/টিএ 

মন্তব্য করুন