সংশোধনের মাধ্যমে শিগগিরই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা
ছবি: সংগৃহীত
০৩:১৯ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে সংশোধনের মাধ্যমে শিগগিরই সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এ ছাড়া, নীতিমালায় বেসরকারি টেলিভিশনগুলোকে ডিজিটাইজেশনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সঙ্গে বেসরকারি টেলিভিশন মালিকদেরর সংগঠন অ্যাটকো এবং ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতাদের বৈঠক হয়। বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে তারা বলেন, সম্প্রচার নীতিমালায় ভাষাগত কিছুটা পরিবর্তন করা হচ্ছে। এতে মুক্তিযুদ্ধের সঙ্গে গণ-অভ্যুত্থানের বিষয়টি সংযোজন করা হবে।
তারা আরও জানান, বেসরকারি টেলিভিশনগুলোকে পে চ্যানেলে রূপান্তরের মাধ্যমে চ্যানেলগুলোকে ডিজিটাইজেশনের আওতায় আনা হবে। এর ফলে সয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে এবং কন্টেন্টের মানও বাড়বে। এতে সরাসরি গ্রাহকের কাছ থেকে টেলিভিশনের আয় বৃদ্ধির পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় করবে।
কেএন/এসএন