রাতেই দেশের ১৪ অঞ্চলে ৪৫ থেকে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত
০৯:৫৩ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সকল এলাকার নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেওয়া হয়।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, গোপালগঞ্জ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী, পাবনা, টাংগাইল, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এমআর/টিএ