© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযান, গ্রেপ্তার ৪৯

শেয়ার করুন:
ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযান, গ্রেপ্তার ৪৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় চারজন, মোহাম্মদপুরে ২১ জন, শেরেবাংলা নগরে ১১ জন, আদাবর থানায় ছয়জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চারজন ও হাতিরঝিল থানায় তিনজন। 

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরআই/ এসএন

মন্তব্য করুন