© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংরক্ষিত নারী আসনবিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৪ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

আজ, শুক্রবার (১৭ এপ্রিল) ও আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে গুলশান কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র অনুযায়ী, শুক্রবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং শনিবার ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা অংশ নেবেন এই সাক্ষাৎকারে। 


ইউটি/টিএ

মন্তব্য করুন