© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

শেয়ার করুন:
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে-এমন আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব ১৬ এপ্রিল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া তিন শিশুর মধ্যে দুজন বরিশালের ও একজন ঢাকা বিভাগের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দুই শিশু ঢাকা বিভাগের।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১২৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ২৪৩ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে সন্দেহজনক ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

এমআই/এসএন  

মন্তব্য করুন