লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে নিজ নির্বাচনি এলাকায় মোমবাতি বিতরণ করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সরকার স্বীকার করে না, সরকারের অভাব আছে। সরকার সংসদে বলে, আমার তেল আছে, বিদ্যুৎ আছে।
লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে নিজ নির্বাচনি এলাকায় মোমবাতি বিতরণ করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সরকার স্বীকার করে না, সরকারের অভাব আছে। সরকার সংসদে বলে, আমার তেল আছে, বিদ্যুৎ আছে। গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের রাতে ঘরে ঘুমানো অসম্ভব হয়ে পড়ছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ চেয়েছে দেবিদ্বারের জনগণ।
এ দিন হাসনাত আব্দুল্লাহ রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পির্জা বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ঘর নির্মাণের জন্য নগদ ১ লাখ টাকা অনুদান দেন।