© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪২

শেয়ার করুন:
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৮ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ৮৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২২ হাজার ৪০৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৬ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ২৭৮ জন।
 
এতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৫২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ৭৫১ জন।  ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে।   গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

আরআই/টিকে

মন্তব্য করুন