© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অকটেন ভাগাভাগি নিয়ে ধস্তাধস্তির সময় বিড়ির আগুনে পুড়ে ছাই ২ কারখানা, দগ্ধ ৩

শেয়ার করুন:
অকটেন ভাগাভাগি নিয়ে ধস্তাধস্তির সময় বিড়ির আগুনে পুড়ে ছাই ২ কারখানা, দগ্ধ ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
কুমিল্লার বুড়িচংয়ে অকটেন ভাগাভাগি নিয়ে ধস্তাধস্তির সময় বিড়ির আগুনে প্লাস্টিক দুইটি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে বিড়ির আগুন পাশের প্লাস্টিক কারখানায় পড়ে যায়। মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দগ্ধরা হলেন-মো. সোলাইমান (৩২), তানভীর হোসেন (১৯) এবং মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম বলেন, আমরা কারখানায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে বের হয়ে কোনোমতে প্রাণে বাঁচি। আমাদের সব শেষ হয়ে গেছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরআই/টিকে

মন্তব্য করুন