© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্য ইস্যু নিরসনে ভূমিকায় পা‌কিস্তানকে ধন্যবাদ বাংলাদেশের

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্য ইস্যু নিরসনে ভূমিকায় পা‌কিস্তানকে ধন্যবাদ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। 

তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের বৈঠকের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কাছে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

শনিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নি‌য়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের সম্মেলন আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-২০২৬ (এডিএফ) এ অংশ নিতে বর্তমানে তুরস্কে রয়েছেন খলিলুর রহমান। 

সম্মেলনের ফাঁকে শুক্রবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গালফ অঞ্চলে চলমান সংঘাতের সমাধানের বিষয়ে সর্বশেষ হালনাগাদ নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। 

এ ছাড়া, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন তারা।  বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন