© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর করলো বাংলাদেশ ও ইইউ

শেয়ার করুন:
পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর করলো বাংলাদেশ ও ইইউ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) প্রাথমিক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামের ব্রাসেলসে এ চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যকার সম্পর্ক বাণিজ্য ও সহযোগিতা থেকে আরও উচ্চতর কৌশলগত স্তরে উন্নীত হলো।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মু. নজরুল ইসলাম এবং ইইউ'র পক্ষে স্বাক্ষর করেন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইইউ'র হাই রিপ্রেজেন্টেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস।

পিসিএ চুক্তির ফলে জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও গভীর হবে।

বিশ্লেষকরা মনে করেন, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা ও ইউরোপের বাজারে বাংলাদেশের বিশেষ সুবিধা নিশ্চিত করতে এই চুক্তিটি মাইলফলক হিসেবে কাজ করবে।

টিজে/টিএ

মন্তব্য করুন