© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬, তরুণ নেতৃত্বের মিলনমেলা

শেয়ার করুন:
ঢাকায় জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬, তরুণ নেতৃত্বের মিলনমেলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৬ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউর পেপার ট্রি বিডি-তে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জেসিআই বাংলাদেশ আয়োজিত এই কার্নিভাল ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। টাইটেল স্পন্সর হিসেবে ছিল টেকনো ড্রাগস লিমিটেড। পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও আসিয়ান গ্রুপ। প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল মিউচুয়াল গ্রুপ এবং এস কে জি রাসুল অ্যান্ড অ্যাসোসিয়েটস। পাশাপাশি বনফুল, বার্জার পেইন্টস, আকিজ ইস্পাত ও সুখের খামারের মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও সহযোগিতা করেছে।

দিনব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও পেশাজীবীদের পাশাপাশি তাদের পরিবারকে একত্রিত করে সম্পৃক্ততা ও সহযোগিতার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম তৈরি করা।

কার্নিভালে ছিল নানা আয়োজন। ইন্টারঅ্যাকটিভ বুথ, ফুড স্টল, গেমস, বিনোদন, বৈশাখী মেলা, কনসার্ট এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ উপভোগ করেন অংশগ্রহণকারীরা। সব বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল প্রাণচঞ্চল।



জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের সভাপতি আরেফিন রাফি আহমেদ বলেন, এই আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্য ও স্টেকহোল্ডারদের মধ্যে ঐক্য, সৃজনশীলতা এবং অর্থবহ সংযোগ আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেসিআই-এর জাতীয় নেতৃবৃন্দ, লোকাল অর্গানাইজেশন প্রেসিডেন্ট, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেসিআই বাংলাদেশ, যা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের অধিভুক্ত একটি শীর্ষ যুব সংগঠন, নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।

এসএন 

মন্তব্য করুন