এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই প্রবাস আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ২ দশমিক ১২৭ বিলিয়ন (২১২৭ মিলিয়ন) মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শুধু ১৯ এপ্রিল এক দিনেই দেশে এসেছে ১৫৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
ধারাবাহিক এই প্রবাহ এপ্রিল মাসের সামগ্রিক রেমিট্যান্স চিত্রকে আরো শক্তিশালী করেছে।
গত বছরের একই সময়ে (১-১৯ এপ্রিল ২০২৫) দেশে এসেছিল ১ দশমিক ৭১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্সপ্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
চলতি এপ্রিল মাসের১ থেকে ১৯ তারিখ পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহে ২৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম ‘ইতিবাচক সিগন্যাল’ হিসেবে বিবেচিত হতে পারে।
টিজে/টিএ