© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়াতে রাজি ইউরোপীয় ইউনিয়ন

শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়াতে রাজি ইউরোপীয় ইউনিয়ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (২১ এপ্রিল) লুক্সেমবার্গে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস।

তিনি বলেন, হরমুজ প্রণালি অবরোধে জড়িতদেরও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনার বিষয়ে সদস্য দেশগুলোর মন্ত্রীরা একমত হয়েছেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

বর্তমানে ইইউর ওই নৌ মিশন লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে।

আইকে/টিএ

মন্তব্য করুন