© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারীদের মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে করা ট্রাম্পের দাবি নাকচ করলো ইরান

শেয়ার করুন:
নারীদের মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে করা ট্রাম্পের দাবি নাকচ করলো ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ এএম | ২২ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আট নারীর জন্য দয়া প্রদর্শনের আহ্বান জানানোর পর, ওই নারীরা মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন— এমন দাবি নাকচ করেছে ইরান। খবর আল জাজিরার। 

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের বিচার বিভাগের সরকারি ওয়েবসাইট মিজান অনলাইন জানিয়েছে, ট্রাম্প আবারও ভুয়া খবরের মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন।

তাদের বিবৃতিতে বলা হয়, যেসব নারীর মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করা হয়েছে, তাদের কয়েকজন ইতোমধ্যে মুক্তি পেয়েছেন। অন্যরা বিভিন্ন অভিযোগের মুখোমুখি রয়েছেন, তবে দোষী সাব্যস্ত হলেও সর্বোচ্চ শাস্তি হতে পারে কারাদণ্ড।

এর আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ বলেন, ওই নারীদের মুক্তি ইরানের জন্য আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি এক অধিকারকর্মীর পোস্ট পুনঃশেয়ার করেন, যেখানে দাবি করা হয় আট নারীকে ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি রয়েছে।

তবে, ওই দাবিতে নারীদের নাম উল্লেখ করা হয়নি, শুধু তাদের ছবি প্রকাশ করা হয়।


ইউটি/টিএ 

মন্তব্য করুন