© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ‘অর্থহীন’: ইরান

শেয়ার করুন:
ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ‘অর্থহীন’: ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ এএম | ২২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে সম্পূর্ণ 'অর্থহীন' বলে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী এই মন্তব্য করে স্পষ্ট জানিয়েছেন, পরাজিত কোনো পক্ষ কখনো শর্ত চাপিয়ে দিতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন অবরোধের কড়া সমালোচনা করে মোহাম্মদী বলেন, অবরোধ অব্যাহত রাখার বিষয়টি বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয়। আর তাই এর জবাব অবশ্যই সামরিকভাবেই নিশ্চিত করতে হবে।

তিনি আরও সতর্ক করে জানান, ট্রাম্পের এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত মূলত একটি আকস্মিক হামলার জন্য সময় কিনে নেওয়ার অপকৌশল ছাড়া আর কিছুই নয়। বিদ্যমান এই পরিস্থিতিতে অবিলম্বে ইরানের পক্ষ থেকে পাল্টা কার্যকর উদ্যোগ নেওয়ার উপযুক্ত সময় চলে এসেছে বলে তিনি জোর দেন।

এসএস/এসএন

মন্তব্য করুন