© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদিতে অবস্থানরত বিদেশিরাই কেবল হজে অংশ নিতে পারবেন

শেয়ার করুন:
সৌদিতে অবস্থানরত বিদেশিরাই কেবল হজে অংশ নিতে পারবেন
international-desk
০৮:২৫ এএম | ২৩ জুন, ২০২০

করোনাভাইরাস মহামারীর কারণে এবার সীমিত আকারে পবিত্র হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এবার হজ পালন করতে অন্য দেশ থেকে কেউ যেতে পারবেন না; সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে পালিত হবে ধর্মীয় এই আনুষ্ঠানিকতা।

সৌদি সরকারের পক্ষ থেকে সোমবার এমন ঘোষণা দেয়া হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন তাদের মধ্য থেকে সীমিত সংখ্যক মুসল্লি নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে করোনভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এমনকি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সে জন্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন